শুক্রবার রাতে মাগুরায় তাবলিগ জামায়াতের ৫ সদস্যকে অচেতন করে মালামাল নিয়ে গেছে প্রতারক চক্র। তাদের অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন সুরুজ মিয়া, জাহাঙ্গীর, মিনহাজউদ্দিন, রায়হান ও সাইদুল ইসলাম। এদের চারজনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি গাজিপুরের টঙ্গী।
হাসপাতাল ও সূত্র তাবলিগের অন্য সদস্যরা জানান, তাবলিগের মুসল্লিরা শুক্রবার রাত ১১টার দিকে মাগুরার মারকাস মসজিদে তাবলিগে আসেন। এদের মধ্যে একজন প্রতারণার মাধ্যমে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পাঁচ মুসল্লিকে অচেতন করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
রাত ২টার দিকে তাবলিগের অন্য সদস্য সেহেরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে পাঁচজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করে।
ইত্তেফাক/ইউবি