ঝিকরগাছা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান আসাদ। 
 
শনিবার ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমপি মনিরুল ইসলাম মনির গত চার বছরে যে পরিমাণ উন্নয়ন করেছেন, তা আর কোনো এমপি করতে পারেনি। গত চার বছরে উন্নয়নের কারণে মনির এমপি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। 
 
এ সময় উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলে, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম,  সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ,  নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চেয়ারম্যান, জেলা কৃষকলীগের সদস্য আকবার হোসেন জাপানী। বিজ্ঞপ্তি।