কামারখন্দে পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে পিকআপের চাপায় শাহাদত হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। 
 
রবিবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহাদত হোসেন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্পমাহমুদপুর গ্রামের ইউসুব আলীর ছেলে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদ আলম জানান, বেলা ১২টার দিকে ভ্যানচালক শাহাদত সীমান্তবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু