হবিগঞ্জে ছাত্রদল নেতা কারাগারে

 
হবিগঞ্জে গ্রেফতারকৃত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, শাওনের বিরুদ্ধে পুলিশ এসল্টসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/ইউবি