খাগড়াছড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়িতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার স্বণির্ভর এলাকায় মংস্য হ্যাচারির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার তাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (১৭) ও একই এলাকার জলিল মিয়ার ছেলে রমজান আলী (২১)।   
 
রবিবার দুপুরে কাজ করার সময় তাদের সাড়া শব্দ না পেয়ে অন্য শ্রমিকরা ট্যাংকের অন্য দেয়াল ভেঙ্গে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
 
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। 
 
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/ইউবি