চলতি আসরের আইপিএল ফাইনালে ম্যাচ জয়ের জন্য চেন্নাই সুপার কিংসকে ১৭৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে হায়দারাবাদ।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সাকিবের সানরাইজার্স হায়দারাবাদ।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেশনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে হায়দারাবাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দেখে শুনে খেলা শুরু করে। তবে দলীয় ১৩ রানে গোস্বামী রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ইনিংসের হাল ধরে শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনে মিলে ৫১ রানে জুটি গড়েন। এরপর ধাওয়ান ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র ১৫ বলে ২৩ রানের মারমুখী ইনিংস খেলেন সাকিব। হায়দারাবাদ ইনিংসের শেষ দিকে ইউসুফ পাঠান ও কার্লোস ব্র্যাথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় হায়দারাবাদ।
চেন্নাইয়ের হয়ে এনগিদি, ব্রাভো, ঠাকুর, শর্মা, জাদেজা সবাই ১ টা করে উইকেট পান।
ইত্তেফাক/রেজা