সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ছয়জন, কলারোয়া থানা থেকে ছয়জন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানা ১৩ জন, আশাশুনি থানা ছয়জন, দেবহাটা থানা তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস