সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় গত রবিবার র্যাব-পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার শিমুলতাইড় গ্রামের দেবীনাথের ছেলে ধর্মা নাথ (৪৫), তেলিয়ান গ্রামের ছামসুল হকের ছেলে জলিল(৩৫), কামারপাড়া গ্রামের ধলু মিয়ার ছেলে আলাল (২৮)।
এদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
ইত্তেফাক/নূহু