বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে পড়ে সোমবার সকালে রায়হান শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নে ব্রাহ্মনরাংদিয়া এলাকার কবির শেখের পুত্র।
শিশুটি পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু