আদমদীঘিতে তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
 
পুলিশ জানায়, গত রবিবার রাতে আদমদীঘি থানার সাব ইন্সপেক্টর মিনার আলী ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর এলাকার হলুদঘরের মোসলিম উদ্দিনের ছেলে কাজল (৫০), উপজেলার কাশিমালকুড়ি গ্রামের ছবের আলীর ছেলে ফেরদৌস আলী ওরফে ফরিদ (৪৫), দমদমা গ্রামের আশরাফ আলীর ছেলে মুনির উদ্দিনকে (৩৫) সাড়ে ৭শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
 
সোমবার রাতের আদালতে প্রেরণ করেছেন।
 
ইত্তেফাক/নূহু