মানিকগঞ্জে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। রবিবার সকাল থেকে পরিচালিত ২৪ ঘন্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে ১১টি মাদক মামলা করা হয়েছে।
এ সকল তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো: হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম।
ইত্তেফাক/নূহু