আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ বোতল ফেন্সিডিলসহ মমিনুর রহমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসব ফেন্সিডিলি তিস্তার চরাঞ্চল হয়ে রংপুরের উদ্দ্যেশে পাচার করা হচ্ছিল।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক মমিনুর রহমান উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামের শামসুল ইসলামের ছেলে। এ ঘটনায় সোমবার আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় মমিনুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা গেছে, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার নেতৃত্বে সোমবার বিকালে ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলামসহ একাধিক পুলিশ অফিসার মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু