পঞ্চায়েত নির্বাচনে বিরাট কোহলি!

কাউন্টিতে খেলা হচ্ছে না, তাই ভোটের প্রচারেই সময় দেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি! উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবেও! ভারতের মহারাষ্ট্রের পুণেতে পঞ্চায়েত ভোটের আগে গাঁয়ের মানুষকে এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন প্রার্থী ভিত্থল গণপত! আর এই প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে অপেক্ষার প্রহর গুনছিলেন গ্রামবাসীরাও। এরই মধ্যে এল সেই মহেন্দ্রক্ষণ। আসল কোহলিকে না পেয়ে কি দারুণ এক কাণ্ডই না ঘটালেন তিনি। 
 
কোহলি যাননি। কিন্তু তার মতো একগাল দাড়ি, চোখে চশমা, পরনে কালো টি-শার্ট, বাঁ হাতে ঘড়ি পড়ানো একজনকে নিয়ে যাওয়া হলো। চুলের ছাঁটটাও অবিকল কোহলির মতোই। প্রথম হয়তো কেউ কোহলিই মনে করবেন তাকে। তেমনি নকল বিরাটকে ধরে ফেলতেও বেশিক্ষণ সময় লাগল না গ্রামবাসীদের। ধরা পড়ল ভিত্থল গণপতের চালাকিও। আর পুণের  এই ঘটনা ছবি সমেত টুইটারে আসতেই তা ভাইরাল। 
IMG0
পঞ্চায়েত প্রধান পদের লড়াইয়ে নামা এই রাজনীতিক এবার ভোট চায়েছেন বিরাটের নামেই। এমনকি, ভোটের প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ব্যাট-বল। তিনি কথা দিয়েছিলেন, পাড়া-গাঁয়ে ক্রিকেট সেনসেশন বিরাটকে নিয়েও আসবেন। আর সেটা না করতে পেরেই বিপাকে পড়তে হল গণপতকে। তাই কোহলিকে না পেয়ে শেষ পর্যন্ত তার ছবিতেই ভরসা রাখতে হয়েছে এই প্রার্থীর। তবে অনেকেই অবশ্য প্রশ্ন তুলছেন, যে নেতা ভোটের আগেই কথা রাখেন না, তিনি ভোটের পর কী করবে?
 
ইত্তেফাক/কেআই