পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসহ হতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌকা ও মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।
ইত্তেফাক/কেকে