উত্তরাঞ্চলীয় মোটর মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকা ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে ৩০ মে থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম শামীম জানান, প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ মে অর্ধশত যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে ৫ জুন ময়মনসিংহ বিভাগীয় অফিসে এক বৈঠক ডাকা হয়েছে। বৈঠক সন্তোষজক না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে।
ইত্তেফাক/আরকেজি