লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া ও বার আউলিয়া কলেজ এলাকায় আজ মঙ্গলবার সকালে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
 
নিহতরা হলেন- উপজেলার চরম্বার রাজঘাটা নোয়ারবিলা এলাকার শফিকুল ইসলামের ছেলে সৈকত ইসলাম (১৯) ও সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় হাসিম পাড়া এলাকার মাখন আলীর ছেলে রফিক আহমদ (৫৫)।
 
জানা গেছে, উপজেলার পদুয়া এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সৈকত ইসলাম নিহত হন। অপরদিকে বার আউলিয়া কলেজ এলাকায় সিমেন্টভর্তি একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রফিক আহমদকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
 
দোহাজারি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
 
ইত্তেফাক/এসএস