কুষ্টিয়ায় নিজ ঘরে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

 
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল হোসেন (২৭) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
 
নিহত নাজমুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে। তার খালাতো ভাই মিলন জানান, রাতে নাজমুল তার নিজ ঘড়ে ঘুমানো অবস্থায় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত বলে ঘোষণা করেন।
 
কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
 
ই্ত্তেফাক/এএম