কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরের ইঞ্জিন চালিত ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ কলেজ ছাত্র সত্যব্রত দাসের (২২) ভাসমান মৃতদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বলদা ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সত্যব্রত দাস উপজেলার ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রানু দাসের ছেলে। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার হাজী আলী আকবর পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে সত্যব্রত বন্ধুদের সাথে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ইটনা উপজেলা থেকে ধনপুর বাড়িতে যাওয়া পথে ট্রলার থেকে ধনু নদীতে পড়ে নিখোঁজ হয়।
ইত্তেফাক/এএম