ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় মুক্তি ট্যান্সপোর্ট নামের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালককে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী ড্রাইভারের নাম মনিরুল ইসলাম (৩০), পিতার নাম আবুল সর্দার। বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার অমৃতবাজার মাগুরা গ্রামে।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সাজ্জাদ হোসেন উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বেনাপোল থেকে ঢাকাগামী মুক্তি ট্যান্সপোর্টের একটি ক্যাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ড্রাইভারের কেবিনের পিছনের বক্স এর ভিতরে বস্তায় সুরক্ষিত অবস্থায় ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী ড্রাইভারকে আটক করে।
এ ব্যাপারে আটককৃত ড্রাইভার মনিরুল এর বিরুদ্ধে আজ মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।
ইত্তেফাক/এএম