নবীনগরে এক সঙ্গে ৪ সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর সদরের গ্রামীণ জেনারেল হাসপাতালে বুধবার ভোরে পিয়ারা বেগম(৩৫) নামে এক গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। 
 
গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সামী ত্বা-হা কবীর (মীম) জানান, বুধবার ভোরে পিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। আমাদর অক্লান্ত প্রচেষ্টায় নরমাল ডেলিভারিতে বাচ্চাগুলি ভূমিষ্ট হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু মেয়ে এবং একটি ছেলে। বর্তমানে মা এবং শিশুরা সুস্থ আছে। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, পেয়ারা বেগম দম্পতির আরো চারটি সন্তান রয়েছে। আর এখন চারজন। ৮ সন্তান নিয়ে নিন্ম মধ্যবিত্ত আয়ের হোসেন মিয়া সাময়িক খুশি থাকলেও ভবিষ্যতে শিশুদের ভরণ পোষণ নিয়ে তাকে হিমসিম খেতে হবে বলে ধারনা করছেন পরিবারের লোকজন।
 
ইত্তেফাক/ইউবি