খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পুনঃভোটগ্রহণে জাল ভোট দিতে এসে তিনজন আটক হয়েছে।বুধবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর সরকারি মাধ্যমিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-টুম্পা সরদার (১৭), আফরোজা বেগম (১৮) ও সুজন (২২)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম আটককৃতদের এই জরিমানা প্রদান করেন।
এর আগে সকাল ৮টা থেকে স্থগিত খুলনার ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোটগ্রহণ শেষে ভোটগণনার কাজ চলছে।
ইত্তেফাক/ইউবি