রাজশাহীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাজশাহী মহানগরীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক জুয়েলকে আটক করেছে পুলিশ। বুধবার বলাৎকারের ঘটনা জানাজানি হলে দুপুরে কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। জুয়েল নগরীর মালোপাড়ায় অবস্থিত শাহিন স্কুলের আবাসিক শিক্ষক। 
 
পুলিশ জানায়, শাহিন স্কুলের আবাসিক শিক্ষক জুয়েল ওই স্কুলের এক ছাত্রকে ভয় দেখিয়ে বলাৎকার করে। পরে ওই ছাত্র বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা কোচিং সেন্টার কর্তৃপক্ষকে জানায়। ভিকটিমের খালা তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 
 
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। থানায় ওই ছাত্রের খালা মামলা দায়ের করবেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 
ইত্তেফাক/ইউবি