তিস্তা নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিস্তা নদীতে গোসলে নেমে জেসমিন (১০) ও সুমাইয়া (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। হারাগাছের ধুনগারা দালালহাট এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
তারা ওই এলাকার ইদ্রিস আলীর মেয়ে। জেসমিন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও সুমাইয়া প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যান জেসমিন ও সুমাইয়া। অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে যান জেসমিন। পরে পানিতে ডুবে দুইজনই মারা যান। বিকেলে তাদের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।স্থানীয় কাউন্সিলর মামুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি