যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

 
যশোরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, বুধবার দিবাগত মধ্যরাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় গোলাগুলি হচ্ছে বলে খবর পান। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ কেজি গাজা, ২শ’ পিস ইয়াবা, একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এএম