সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র ইয়ামিন হোসেন ইমন (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।
ইমন তালা উপজেলার রহিমাবাদ বেড়িবাঁধ এলাকার আফজাল শেখের পুত্র এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
গত রবিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার মেলা বাজার নামক স্থানে কাঠ বোঝাই ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমনসহ ৩ কিশোর গুরুতর আহত হয়। এ সময় ইমনকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়া হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাঠ বোঝাই ট্রাকটি থানায় আটক রয়েছে।
ইত্তেফাক/এএম