১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রডরিগো রড্রিগুয়েসকে গ্রেমিও নোভোরিজোনটিনো থেকে চুক্তিভূক্ত করেছে রিয়াল মাদ্রিদ।
ছয় বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান এই তরুণ তুর্কিকে দলে নিয়েছে রিয়াল। আগামী মৌসুমে রিয়ালের যুব দলের হয়ে যোগ দেবার কথা রয়েছে রডরিগোর। ইন্সটাগ্রামে এক বার্তায় রডরিগোর এজেন্সি এনজি সকার তার বরাত দিয়ে জানিয়েছে, ‘বিশ্বের অন্যতম বড় এই ক্লাবের জার্সি গায়ে দেবার সুযোগ স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা। একজন খেলোয়াড় হিসেবে নিজেকে আরো পরিনত করার জন্য এটাই আমার জন্য সেরা জায়গা বলে আমি বিশ্বাস করি। আশা করছি সমর্থকদের জন্য কিছু করে দেখাতে পারবো।’
মাত্র ১৬ বছর বয়সে গ্রেমিওর হয়ে রডরিগোর অভিষেক হয়েছিল। গত মৌসুমে তিনি পালমেইরাসে ধারে এক বছর খেলেছেন।
ইত্তেফাক/এএম