কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংলগ্ন বাজুডাঙ্গা এলাকায় মাটি বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মেরিনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতপুর উপজেলা বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা ইট ভাটার মাটি বহনকারী ট্রলি বাজুডাঙ্গা এলাকায় পথচারী মেরিনা খাতুনকে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মেরিনা খাতুন। তিনি পার্শ্ববর্তী শশিধরপুর গ্রামের মেহেরুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানান, এই এলাকায় প্রতিনিয়ত ইটভাটার মাটি, বালি ও ইট ভর্তি স্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মানুষ আহত ও নিহত হয়। এলাকাবাসী অভিযোগ করেন, স্বরূপপুর, বাজুডাঙ্গা ও সাদীপুর পাশাপাশি তিনটি গ্রামে ৮টি ইট ভাটা গড়ে উঠেছে। ঐ সব ইট ভাটায় ব্যবহূত মাটি, বালি, ইট সরবরাহ করার কারণে লাইসেন্সবিহীন অদক্ষ্য ড্রাইভার দ্বারা চালিত ট্রলি ব্যবহার করা হয়। যার কারণেই প্রতিদিন এই রকম দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম