বানারীপাড়ায় সাবেক জাপা নেতা মিজানুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার

বানারীপাড়ায় মিজানুর রহমান মিয়া (৩৫) নামে জাতীয় পার্টির সাবেক এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের বাড়ির বাগান থেকে গাব গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার তার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে বরিশাল শেবাচিম হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বলিয়ারকাঠি গ্রামের মৃত বদিউল আলম মিয়ার ছেলে সাবেক জাতীয়পার্টির নেতা মিজানুর রহমান মিয়াকে (৩৫) বুধবার দুপুরে নিজ বাড়ির পাশের বাগানে গাব গাছে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মিয়া মাদকাসক্ত ছিলেন। 
 
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, তার মৃত্যু রহস্য উদঘাটনে লাশের ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু