ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার সকাল আটটা থেকে। আজ দেয়া হচ্ছে ১০ জুনের টিকিট। আগামী ৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে চলবে টিকিট বিক্রির কার্যক্রম। ২ জুন দেয়া হবে ১১ জুনের টিকিট, ৩ জুন ১২ জুনের টিকিট, ৪ জুন ১৩ জুনের টিকিট, ৫ জুন ১৪ জুনের টিকিট এবং ৬ জুন ১৫ জুনের টিকিট দেয়া হবে।
টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজারো মানুষ। জানা গেছে, ভোর রাত থেকে টিকিট কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান এসব টিকিটপ্রত্যাশীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে এবং এই টিকিট ফেরতযোগ্য নয়। মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে এবং বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
ইত্তেফাক/এএম