মমতাদি
— মানিক বন্দ্যোপাধ্যায়
১। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৬ (খ) ১৯০৮
(গ) ১৯১০ (ঘ) ১৯১২
২। ‘মমতাদি’ গল্পে ছোটকর্তাদের বাড়ি থেকে দূরে কোন গলি?
(ক) সল্টলেকের(খ) ভূতের
(গ) জীবনময়ের (ঘ) যমালয়ের
৩। মমতাদির কয়টি ছেলে?
(ক) এক (খ) দুই
(গ) তিন (ঘ) চার
৪। মমতাদির স্বামীর কতদিন ধরে চাকরি নেই?
(ক) দুইমাস (খ) তিনমাস
(গ) চারমাস (ঘ) পাঁচমাস
৫। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল?
(ক) দশ টাকা (খ) এগার টাকা (গ) বারো টাকা (ঘ) তের টাকা
৬। মানিক বন্দ্যোপাধ্যায় কেন ‘অতসীমামী’ গল্পটি লেখেন?
(ক) অন্তরের তাড়নার জন্য
(খ) বন্ধুদের সঙ্গে বাজি ধরে
(গ) পত্রিকায় প্রকাশের জন্য
(ঘ) তার মামির অত্যাচার প্রকাশের জন্য
৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্সে কৃতকার্য না হওয়ার পেছনে কারণ কোনটি?
(ক) পারিবারিক অভাব-অনটন (খ) রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ
(গ) পড়ালেখার প্রতি আগ্রহ না থাকা
(ঘ) সাহিত্য রচনায় মগ্ন থাকা
৮। মমতাদি কেন ছেলেটির মাকে নিজে থেকে একটি কথা বেশি বলল না?
(ক) ভয় পেয়েছে
(খ) চাপা স্বভাবের
(গ) মৃদুভাষী
(ঘ) কথা বলতে লজ্জা পায়
৯। মমতাদির পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে আসার মূল কারণ কোনটি?
(ক) সংসারের অশান্তি
(খ) নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা
(গ) সংসারের অভাব
(ঘ) ধর্মীয় প্রথাকে ভেঙে ফেলা
১০। ‘পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে’-‘পর্দা ঠেলা’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চিরায়ত প্রথাকে ভেঙে ফেলা (খ) মুখোশ বের করা
(গ) অনিয়ম প্রতিষ্ঠা করা (ঘ) পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো
১১।‘বিজয় শীতের সকালে বাড়ির উঠানে দাঁড়িয়ে রোদের তাপ অনুভব করছে’-সময়কালটি তোমার পঠিত কোন রচনার সময়কালের প্রতি ইঙ্গিত করে?
(ক) মানুষ (খ) মমতাদি
(গ) নিমগাছ (ঘ) আমাদের সংস্কৃতি
১২। ‘ছেলে’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) তনয় (খ) অনুজ
(গ) নন্দিনী (ঘ) সহধর্মিনী
১৩।‘লাল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কৃষ্ণ (খ) লোহিত
(গ) অরুণ (ঘ) লোন
১৪। ‘অজয়দের বাড়িতে জীর্ণ বস্ত্র পরিচিত এক মহিলা এসেছে, মহিলা অজয়ের মায়ের কাছে একটি কাজ চায়’-উদ্দীপকের মহিলার সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরিত্রের?
(ক) অবনী (খ) অভাগী
(গ) মমতা (ঘ) নিরূপমা
১৫। মমতাদির পোশাকে ফুটে উঠেছে তার-
(ক) সামাজিক অবস্থান (খ) অভাব
(গ) সৌন্দর্য(ঘ) অহংকার
১৬। লেখকের মায়ের সঙ্গে কথোপকথনের সময় মমতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) মৃদুভাষী (খ) চতুরতা
(গ) অহংকার (ঘ) স্বার্থপরতা