মুক্তাগাছায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং মুদি দোকানের মেয়াদহীন খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ৩২ হাজার টাকা জরিমানা করা হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার।
অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ (এপিবিএন) ফোর্স অংশ নেয়। এপিবিএনের পুলিশ পরিদর্শক (নি.) মো. কাইয়ুম জানান, অভিযানে এনামুল হককে ২ হাজার টাকা জরিমানা, মুকুল হোসেনকে ৩ হাজার, এনামুল হককে ৭ হাজার, মো. সারোয়ার হোসেনকে ১০ হাজার, রফিকুল ইসলামকে ৮ হাজার, মোছা. বানু বেগমকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/আরকেজি