রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজের প্রধান সহকারী আবু জাফর আলী মামলাটি দায়ের করেন। মামলায় ৭জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার তার অফিস রুমে ব্যাপক ভাংচুর চালানো হয়।
ইত্তেফাক/আরকেজি