জীবননগরের উথলী গ্রামে মাদক বিরোধী অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়েছে।
তারা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়ার আব্দুল মুত্তালিবের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না (৩৩), একই উপজেলার ইসলামপাড়ার বিল্লাল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮), সুবদিয়া গ্রামের বদরউদ্দিনের ছেলে সাইদুর রহমান রানা (৪৫) ও রাঙ্গিয়ারপোতা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে খলিলুর রহমান (৪৫)।
থানা সূত্রে জানা যায়, তারা প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উথলী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জীবননগর থানার ওসি মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি