পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খ্রিস্টান পল্লীতে বজ্রপাতে ডেভিট টপ্প্য (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টিপাতের সময় লোকমা মিশন বাড়ির অনীল টপ্প্য’র ছেলে ডেভিট তার কচুলতির জমিতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস