কালাইয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে উপজেলার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও কালাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলার নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালই থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান, উপজেলার কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলার মৎস্য কর্মকর্তা মো. হাসান মাহমুদুল হক, কালাই উপজেলা মুক্তিযোদ্ধা মুনীষ চৌধুরী, কমান্ডার রেজাউল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের এজেন্ট আমিনুল ইসলাম, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল প্রমুখ।
আলোচনা শেষে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাতসহ পানি সম্পদ মন্ত্রী ও জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের সকল কর্মকর্তা, কর্মচারীসহ দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া-মোনাজাত করা হয়। তা পরিচালনা করেন উপজেলার থুপসাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মতিয়র রহমান।
ইত্তেফাক/আরকেজি