আড়াইহাজারে মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ভীক সাংবাদিক, গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 
প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোপালদী ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, প্রেসক্লাবের সহসভাপতি ও যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, দৈনিক নয়াদিগন্তের রশিদ আহমেদ হাজারী,  প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও মানবজমিনের বাদল আহমেদ, সমকালের সফুর উদ্দিন প্রভাত, দৈনিক আমাদের সময়ের মো. শাহজাহান সিরাজ, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দৈনিক আমার সংবাদের মো. শাহাজাহান কবির, দৈনিক শীতলক্ষ্যার হাবিবুর রহমান হবি ও আমাদের আড়াইহাজারের দেলোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস