পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ি জামে মসজিদে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম। দোয়া অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, জামি আয়ে তাজবিদুল কোরআন নরানী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাদ আছর জাতীয় ছাত্রসমাজ (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় পার্টি জেপির উপজেলা কার্যালয়ে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ম আহ্বায়ক এসমাইল সিকদার, বাহাদুর সরদার, মো. মোস্তফা সিকদার, ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সি, মো. মনির জোমাদ্দার, মো. সোহাগ সিকদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আমীর খান, পৌর কাউন্সিলর মো. জালাল সিকদার, মো. মানিক হাওলাদার, আব্দুল ছালেক তালুকদার, শাহাবুদ্দিন মাদ্রাসার উপাধক্ষ মাওলানা ফারুক হোসাইনসহ উপজেলা, ইউনিয়ন জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন।
IMG0
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানছুর আহম্মেদ। এ ছাড়া বাদ জুমা উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছমির উদ্দিন মসজিদে মরহুমের রুহের মাগ ফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা হোসাইন।
এদিকে সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্যপরিষদ ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ সমবেত প্রার্থনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, ছাত্র ও যুব ঐক্যপরিষদের আহ্বায়ক শিশির দত্ত, সদস্য সচিব সুদেব দাস, যুগ্ম আহ্বায়ক সঞ্জীব দত্তসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি