তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন ক্ষণজন্মা পুরুষ : শফিকুল হামিদ চন্দন

"তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। ‘মোসাফির’ ছদ্মনামে 'রাজনৈতিক মঞ্চ' কলম লেখনীর মাধ্যমে তিনি দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে সচেতনতা সৃষ্টি করেছিলেন। তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হয়েছিল।" জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন এ কথা বলেন।

শুক্রবার খুলনা উন্নয়ন ফোরামের দৌলতপুর থানা শাখার পক্ষ থেকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের চেয়ারম্যান শফিকুল হামিদ চন্দন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কেসিসির সাবেক কমিশনার মো. নজরুল ইসলাম খান, ফকির আমিনুর শাহ, ইফাত আরা ন্যান্সি, গোলাম কিবরিয়া আশা, এম, নুরুল ইসলাম,মো. শফিউল অঅজম মোড়ল, অমিদ দাস, মো. খুরশিদ আলম, মোঃ নাজমুল হুদা রনজু, মোঃ মফিজুর রহমান মুন্না, মো. মিজানুর রহমান নাদিম, মোঃ মহিউদ্দিন, মোঃ আলমগীর কবির, সুমন আকন, মো. রউিল ইসলাম রানা, মোঃ খাইরুল ইসলাম তুষার, মোঃ রেজাউল ইসরাম রাজু, মোঃ মাসুদুর রহমান, মোঃ জাকির হোসেন প্রভাষক কে.এম. ইমদাদ সাঈদী, মো. শওকত হাওলাদার স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস আলী শিকদার, মো. দবির মোল্লা, মোঃ সোহাগ শিকদার, ইমন কল্যাণ চক্রবর্তী, তুহিন মোড়ল প্রমুখ।  

এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/নূহু