কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

কক্সবাজারের চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শাহজাহান (২৬) নামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
 
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশিয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
 
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে শাহজাহান নিহত হয়েছেন। তবে ওই দুটি বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি