কুড়িগ্রাম পৌরসভা এলাকার ড্রেন থেকে নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল সংলগ্ন গাড়িয়ালপাড়ার ড্রেন থেকে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গাড়িয়াল পাড়ার পৌরসভার ড্রেনের পানিতে আজ সকালে নবজাতকের লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাহফুজার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস