রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ঘুমন্ত চালক কেড়ে নিল এক সাইকেল আরোহীর প্রাণ। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- লালু (৪৫)। তিনি উপজেলার মাটিকাটা উজানপাড়া গ্রামের বেলালের ছেলে।
জানা যায়, লালু সাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সাইকেল আরোহীর।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকালে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকের চালক ঘুমিয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ-দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস