যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব পেয়াজ-রসুন বিক্রি করতে বেনেয়ালী আসছিলেন। পাথর বোঝায় ট্রাকটি ছুটিপুর যাচ্ছিল। এসময় বেনেয়ালী-ছুটিপুর সড়কের শিমুলিয়া নামক স্থানে ট্রাকটি আসলে এ দুর্ঘটনা ঘটে।
আরও জানা গেছে, এব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস