নড়াইলের কালিয়া উপজেলায় সাপের কামড়ে শামীউল মোল্যা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলে শামীউল মোল্যা গতকাল সন্ধ্যায় বাড়িতে সমবয়সীদের সাথে খেলা করার সময় খড়ের পালা থেকে তাকে সাপে কামড় দেয়। এঘটনায় রাতে তাকে নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথেই সে মারা যায়।
ইত্তেফাক/এসএস