খুনের হুমকি পেয়ে ফোন নম্বর পাল্টালেন রামোস

রামোসের কড়া ট্যাকলে বিশ্বকাপে অনিশ্চিত সালাহ৷ চোট গুরুতর না হলেও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মিরশীয় ফরোয়ার্ডকে৷ কাঁধের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে মিশরের হয়ে প্রথম দুটি ম্যাচ সালাহার না-থাকার সম্ভাবনা তৈরি হয়েছে৷ 
 
আর এই চোটের জন্য যার দিকে ফুটবল বিশ্ব আঙুল তুলতে সেই রামোসও রয়েছে বেশ চাপে৷ স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী খুনের হুমকি পাচ্ছেন রিয়াল অধিনায়ক৷ একবার নয়, ফোনে বারবার খুনের হুমকি পেয়ে নাকি ফোন নম্বর পাল্টে ফেলেছেন রামোস৷ ইতিমধ্যেই উড়ো ফোন কল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ 
 
শুধু তাই নয়, মিশরীয় সংবাদমাধ্যমে রামোসের তুমুল সমালোচনা করা হয়েছে৷ পাশাপাশি মিশরীয় এক আইনজীবী তার বিরুদ্ধে মোটা টাকার মামলা ঠুকে দিয়েছেন৷ মিশরের অলিতে গলিতে এখন রামোসের বিরুদ্ধে প্রতিবাদধ্বনি উঠতে শুরু করেছে৷ 
 
সালাহর দুরন্ত ফর্মে ভর করেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বের খেলার জায়গা করে নিয়েছিল মিশর৷ শুধু তাই নয় আসন্ন বিশ্বকাপের অন্যতম পোস্টার বয় ধরা হচ্ছে সালাহকে৷ রামোসের কড়া ট্যাকলের খেসারত হিসেবে তাই সালাহর ছিটকে যাওয়া মেনে নিতে পারেনি মিশরীয়রা৷ সেই ক্ষোভের বসেই রামোসের বিরুদ্ধে অভিনব কায়দায় মামলা ঠুকে দিয়েছেন মিরশীয় আইনজীবী৷ 
 
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে রামোসের কড়া ট্যাকলে বিপজ্জনকভাবে মাটিতে পড়ে যান সালাহ৷ বাঁ-কাঁধে চোট গুরুতর থাকায় ম্যাচের মাঝপথেই ড্রেসিংরুমে ফিরে যান৷ শেষ পর্যন্ত লিভারপুলের বিরুদ্ধে রিয়াল ম্যাচটি জিতেছিল ৩-১ ব্যবধানে৷ ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোল করেন গ্যারেথ বেল৷ অন্য একটি গোল বেঞ্জেমার৷ কলকাতা ২৪x৭
 
ইত্তেফাক/ইউবি