সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী ও ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াইসেতুর অদূরে গড়িয়াদহ নামক স্থানে স্কুল নিহত হয়েছে। আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ঘটে।
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীর গড়িয়াদহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু হয়। তার নাম কাদের (১৪)। তার পিতার নাম ওহিদুজ্জামান, বাড়ী উপজেলার ডুমাইন গ্রামে। সে ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
কামারখালী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ফরিদপুর থেকে মাগুরাগামি বনফুল নামক যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যুঘটে।
অপরদিকে আজ বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসগকের ঘোপঘাট নামক স্থানে দুই মটরসাইকেল আরোহী ইট ভর্তি ট্রাকের চাপায় ঘটনা স্থলেই নিহত হন। ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহতরা হলেন- উপজেলার মেছরদিয়া গ্রাামের রাশেদুজ্জামনের ছেলে লিমন (১৮) ও লিমনের বাড়ির ভাড়াটিয়া আকরাম হোসেনের ছেলে সাব্বির (১৭)। ভাড়াটিয়ার বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার নারুয়া গ্রামে। নিহত লিমন ও সাব্বির এ বছর মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই