টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র বহির্ভুত কাজ করার দায়ে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্বান্ত নেয়া হয়। সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, মো. শাফিউল আলম মুকুল, মো. রাশেদুল হাসান জনি, তানভীরুল ইসলাম হিমেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বহির্ভুত কার্যকলাপে জড়িত থাকার দায়ে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি