রংপুরের বদরগঞ্জে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেলে পৌরশহরের বালুয়াভাটা লিচুবাগান মহল্লায় মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের কেনাকাটা করার জন্য মজিবর রহমানের স্ত্রী বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল প্রাচীর টপকে প্রথমে গ্রিলের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর স্টিলের আলমারি ও বক্স খাটের ড্রয়ার ভেঙে নগদ দেড় লাখ টাকা, সোনার গহনা, ২১ ইঞ্চি রঙিন টেলিভিশনসহ জামা কাপড় চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক মজিবর রহমান জানান,বাসায় চুরির খবর পেয়ে আমি গ্রামের বাড়ি হতে ছুটে এসেছি। চুরি যাওয়া মালামাল প্রায় সাড়ে ৩ লাখ টাকার ওপরে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, চুরির বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু