নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ সমর্থিত অরুন চন্দ্র সরকারকে (৩০) ৬ পিস ইয়াবাসহ আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ। রবিবার বিকেল চারটার দিকে অরুনের নিজ গ্রাম ওই ইউনিয়নের ইছাপুর থেকে তাকে আটক করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, অরুন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু