শনিবার মাদকবিরোধী অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার কুমিড়াডাঙ্গা এলাকায় এক ধানের চাতালে ইয়াবা বিক্রির সময় ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩০) ও শামীম প্রধানকে (৩৫) ডিবি পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে এবং শামীম প্রধান দক্ষিণ শিবপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে খুনের মামলা বিচারাধীন।
ইত্তেফাক/নূহু