সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে খাসিয়াদের গুলিতে ইসরাইল আলী নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বিজয় পারুয়া গ্রামের। রবিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানায়, নিহত ইসরাইল আলী কাঠ কেটে আনতে ভারতের সীমান্ত এলাকায় যায়। এ সময় খাসিয়ারা তাদের ওপর গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ইসরাইলের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, উৎমা সীমান্তে খাসিয়ায়াদের গুলিতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। পুলিশ সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু